রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

কালীগঞ্জে ইলেকট্রনিক্সের দোকানে অগ্নিকান্ড: প্রায় ২ কোটি টাকার ক্ষতি

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল্লার দান ইলেকট্রনিক্সে অগ্নিকান্ড লাগে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দুই তলায় গোডাউন ও পরিবার নিয়ে বসবাস করতেন দোকান মালিক। তারা নিরাপদে আশ্রয় নেন। একে একে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লার দান ইলেকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আল্লার দান ইলেকট্রনিক্সের মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরেই তার বাসা। সকালে গোসল করে এসে তিনি দোকানের সামনে এসে দেখতে পান ধোয়া উড়ছে। এ সময় নিচে এসে দেখেন তার দোকানে আগুন ধরেছে। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

image-38



সর্বশেষ পাওয়া সংবাদ