শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক, ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ মে) সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সামগ্রী তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক ও সদর উপজেলা কৃষি অফিসার
কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

image-36

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গ্রাম পুলিশরা পারে ইউনিয়নের বিভিন্ন অপরাধ প্রবণতা রোধ করতে। গ্রাম পুলিশদের স্মার্ট গ্রাম পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে। গ্রাম পুলিশদের স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে”।

প্রথমিকভাবে সাতক্ষীরা সদর উপজেলার ৯ টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ৫ টি ইউনিয়নে প্রদান করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ