শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নিজ মোটরবাইকে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ যুবকের

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শহরতলীর জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোটরসাইকেল চালককে মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরবাইকে আগুন লাগিয়ে দেন এক যুবক।‌

রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ ঘটনা ঘটে। এ সময় মামুন আহমদ নামের যুবক নিজের মোটরসাইকেলে আগুন লাগার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

আহমদ বলেন, শনিবার আমি মোটরসাইকেলে কাজের জন্য ওয়ার্কশপে নিয়ে যাই। কিছু কাজ করার পর রাতে বাইক নিয়ে বাড়ি চলে যাই। রোববার দুপুরে বাড়ি থেকে এসে পাম্পে বাইকে তেল ও কেরোসিন কিনে আবার ওয়ার্কশপে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটকায়। আটকানোর পর আমি বলি সাইকেলের কাগজসহ সবকিছু আছে এবং কাগজগুলো ওয়ার্কশপে রাখা আছে। এরপর তারা আমাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি সাদা কাগজে স্বাক্ষর অস্বীকৃতি জানাই। পরে তারা আমার নাম ঠিকানা নিয়ে বলেন স্বাক্ষর করার জন্য। আমি তাতেও স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে সেসময় তারা আমাকে স্বাক্ষর করার জন্য জোর করেন। একপর্যায়ে ক্ষোভে রাগে আমি আমার মোটরবাইকে আগুন লাগিয়ে দেই।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, শ্রীমঙ্গল সড়কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। একজন মোটরসাইকেল চালককে জেরা করায় তিনি নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ