শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেনাপোলে যাত্রীর পেটে মিললো ১৬ লাখ টাকার স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে দুইটি স্বর্ণের বারসহ তানভীর (২৩) নামে বাংলাদেশি এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

রবিবার (৭ মে) দুপুর দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ওই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। সে ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর-ই০০৩৬১৩২২।

image-33

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতগামী একজন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে এমন গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়। এ সময় পাসপোর্টধারী যাত্রী তানভীরকে সন্দেহজনকভাবে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণ আছে স্বীকার না করায় তাকে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে তার পেটে এক্সরে করে বেলুনে মোড়ানো দুটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম এবং সিজার মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা।

আটক তানভীরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণগুলো সরকারি ট্রেজারীতে জমা প্রদান করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার ওই কর্মকর্তা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ