শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ তাড়াশে বাটি চালান দিয়ে চুরির অপবাদ, একটি পরিবারকে সমাজচ্যুত

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: গ্রাম্য সালিশের রায় মানেননি, দেয়ননি জরিমানা করা ৫০ হাজার টাকাও। ফলে তিন মাস যাবত একঘরে করে রাখা হয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার রমাকান্ত মাহাতো (২৩) নামের এক ব্যাক্তির পরিবারকে’। উপজেলার তালম ইউনিয়নের উপর সিলেট গ্রামের বোয়াল পুকুর পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, রমাকান্ত মাহাতো ও তাঁর মা আর এক ভাগ্নিকে নিয়ে ওই পাড়ায় বসবাস করেন। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রমাকান্তর প্রতিবেশি পূর্ণ চন্দ্রের বাড়ি থেকে ২৫ হাজার টাকা চুরি হয়। তখন পূর্ণ চন্দ্র টাকা উদ্ধারের জন্য উপজেলার রানীদিঘি গ্রাম থেকে ফরজ আলী নামের এক কবিরাজকে গ্রামে নিয়ে আসেন। কবিরাজ ফরজ আলী তিন দফায় হাত চালান দিলে সে হাত রমাকান্ত মাহাতোর বাড়িতে উঠে। তখন পূর্ণচন্দ্র এ নিয়ে গ্রাম প্রধানের স্মরণাপন হন এবং বিষয়টি নিয়ে গ্রাম্য শালিশও বসেন। এ শালিশে কবিরাজের কথামত রমাকান্ত মাহাতোর ভাগ্নি কিশোরী (১৩) কে চোর সাবস্ত করা হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন ও জরিমানার টাকা তিন দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেন গ্রাম পঞ্চায়েতরা।

ওই শালিশে গ্রাম পঞ্চায়েতরা হিসেবে উপস্থিত ছিলেন, শংকর কুমার, সরকার কুমার, মন্টু সরকার, সুশীল সরকারসহ অনেকে। এ দিকে রমাকান্ত তিন দিনের মধ্যে জরিমানার ওই টাকা পরিশোধ করতে না পারায়। আবারও গ্রাম পঞ্চায়েতরা একটি শালিস আহবান করেন। এ শালিসে সময় মত জরিমানার টাকা না দেওয়ায় রমাকান্তের পরিবারকে একঘরে ঘোষণা করে গ্রামের সকল বাসিন্দাকে ওই বাড়িতে না যেতে, তাদের কাছে দোকানের কিছু বিক্রি না করতে, কথা না বলতে নির্দেশ দেন। আর এরপর থেকে ওই পরিবারটি এক ঘরে হয়ে পরে আছেন’।

সরেজমিনে শনিবার (৬ মে) সকালে রমাকান্তের মা রাইমনি মাহাতো (৪৮) জানান, আজ প্রায় তিন মাস হলো গ্রামের কোন লোক তাদের সাথে কথা বলেন না। গ্রামের দোকানে গেলে দোকানদার তাদের কাছে কোন জিনিসপত্র বিক্রি করেন না। জমিতে বোরো ধান পেঁকে আছে কিন্তু গ্রামের কৃষি শ্রমিকরা ধান কাটতে রাজি না হওয়ায় বিপদে আছি। এমন কি আমার নাতনী স্কুলেও যেতে পারছে না। আমাদেরকে একঘরে করে রাখায় খুব কষ্টে চলতে ফিরতে হচ্ছে।’গ্রাম পঞ্চায়েত শংকর কুমার জানান, বিষয়টি সামাজিক এর বেশি কিছু বলতে পারবো না।তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক জানান, রমাকান্তের পরিবারকে একঘরে রাখার বিষয়টি আমি দুদিন হলো জেনেছি। আর খুব দ্রূতই ওই গ্রামে গিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো’।এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরির্দশক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানার পর তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ