রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
advertisement
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ মে) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান তুহিন শিবপুর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল হাসান তুহিন বলেন, গত ২৫শে এপ্রিল জাঙ্গালিয়া গ্রামে আমার চাচাতো ভাই আলম মোল্যার বাড়িতে আমার ছোট চাচা আনোয়ার হোসেন লোকজন নিয়ে জমি মাপার বিষয়ে কথা বলছিলেন। এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম কালু ও তার ভাই যুবদলকর্মী রেজাউল করিম উজ্জ্বল লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। তারা আমার চাচার সঙ্গে উগ্র ভাষায় কথা বলতে থাকেন। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বুঝতে পেরে আমার চাচা সেখান থেকে চলে যান। খবর পেয়ে আমি এবং ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে চলে আসছিলাম। পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে জাহাঙ্গীর আলম কালু আমাকে ডেকে ফেরায়। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রামদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেনের বাড়িসহ তিনটি বসতবাড়ি ভাঙচুর করে।

এসব ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে যায়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। যে কারণে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় আমাকে ও আমার লোকজনকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করে প্রতিপক্ষরা।’

তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল আমাকে ও আমার চাচাতো ভাই পুলিশ কর্মকর্তা মাঈনুল হাসান এবং আমার লোকজনকে জড়িয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনা আড়াল করতে আমাকে ও আমার চাচাতো ভাই এবং থানা পুলিশকে দোষারোপ করা হচ্ছে। আমার চাচাতো ভাই এলাকার কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেন, মোসলেম মোল্যা, আকরামুজ্জামান, আনোয়ার হোসেন, আশরাফ মোল্যা, সায়েত মোল্যা, জামাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ