শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাঝির উপর হামলা করতে এসে রোহিঙ্গা সন্ত্রাসী খুন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝির উপর হামলা করতে এসে এক রোহিঙ্গা সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার আমির জাফর।

তিনি জানান, ১৩ নাম্বার ক্যাম্পের জি-১ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেনের উপর হামলা করতে আসে ২৫/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের গুলিতে সাবমাঝি সৈয়দ হোসেনের মা রমিদা বেগম গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসময় স্থানীয়রা এগিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। এতে অজ্ঞাত ওই সন্ত্রাসী নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ