শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: কারাভোগ শেষে নাসির শেখ (৪৫) নামে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মনপাড়া গ্রামের ছাত্তার আলির ছেলে।

 চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে নাসির শেখকে মেহেরপুর মুজিবনগর থানা পুলিশ আটক করে আদালতে পাঠালে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। মেহেরপুর জেলা কারাগারে কারাভোগে শেষে নাসির শেখের সাজার মেয়াদ শেষ হওয়ায় শনিবার চুয়াডাঙ্গার দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল ও গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে এর নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে মুক্তি দিয়ে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার উপপরিদর্শক টিপু সুলতান, ভারতীয় গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার নগেন্দ্র, কৃষ্ণগঞ্জ থানার উপপরিদর্শক উত্তম কুমার, কাস্টমস ইনচার্জ অজয় নারায়নসহ নাসির শেখের পরিবারের লোকজন। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ