রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারের ৪ ব্যক্তি ভারতে আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: পাশ্ববর্তী দেশে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ।

গত বুধবার (৩ মে) ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।

তারা হলেন- কাজল মিয়া (৪৫) অংকর মিয়া (২৯), খালেক মিয়া (৫০) ও মোশাইদ আলী (২৮)।

এ বিষয়ে ভারতীয় বিশ্বস্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএসপি (ক্রাইম) অভিমন্যু আর প্রসাদের নেতৃত্বে একটি দল ভারতের অমরপুরের ঠাকুরচেরার ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ৫ জন নিজেদের পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র ভিসা দেখালে পরে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়।

তাদের আশ্রয়দাতা বাড়ির মালিকদেরও গ্রেপ্তার করা হয়।

আটক ৪ বাংলাদেশির বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে ও বলে নিশ্চিত করে ত্রিপুরা পুলিশ।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা এ বিষয়ে বলেন, তদন্তে এটা বেরিয়ে এসেছে যে সব বাংলাদেশি নাগরিকই একে অপরের সঙ্গে সম্পর্কিত। তবে ভারতীয় আশ্রয়দাতাদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।

সর্বশেষ পাওয়া সংবাদ