শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গাংনীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রিয়া খাতুন তার স্বামী আব্দুল মালেক (৩০) এর অন্ডােকােষ ছিড়ে হত্যার চেষ্টার করেছেন বলে অভিযােগ উঠেছে। এসময় আহত স্বামীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ মে) সকাল ৮ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বালিরমাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাহারবাটী গ্রামের বালির মাঠপাড়ার ইছার আলীর ছেলে আব্দুল মালেকের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় একই উপজেলার ধানখোলা গ্রামের রিয়া খাতুনের। বিয়ের পর তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। বিয়ের পর থেকে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে।

আজ সকালে ঘুম থেকে উঠে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল মালেক তার স্ত্রী রিয়া খাতুনকে একটা থাপ্পড় মারেন। এসময় রিয়া ক্ষিপ্ত হয়ে স্বামী আব্দুল মালেকের অন্ডোকোষ চেপে ধরে তাকে হত্যার চেষ্টা করেন।অন্ডকোষ ধরে টানাটানির ফলে আব্দুল মালেক মাটিতে লুটিয়ে পড়েন। স্ত্রীর আঘাতে অন্ডকোষের আংশিক অংশ ছিড়ে রক্তাক্ত হয়। এসময় প্রতিবেশিরা আব্দুল মালেককে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযােগ পেলে,বিষয়টি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ