রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
advertisement
সারাদেশ

কোটি টাকার সোনার বার ফেলে ভারতে পালাল পাচারকারী

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত থেকে এক কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১২টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরের দিকে শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে সোনার চালানটি উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোনার একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোগা গ্রামের জোড়া পুকুর নামক স্থানে ইছামতি নদীর পাড়ে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর এক জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রঙের একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশি করে এক কেজি ৪০২ গ্রাম ওজনের মোট ১২ পিস সোনার বার উদ্ধার করে। সোনার বারগুলো কালো রংগের ব্যাগের ভিতরে কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। উদ্ধারকৃত সোনার বারগুলো গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। উদ্ধারকৃত সোনার আনুমানিক সিজার মূল্য এক কোটি ২০শ লাখ ২৪ হাজার টাকা।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি এর টহল অত্যন্ত জোরদার থাকায় এ সোনার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত সোনা শার্শা থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ