শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বাংলাদেশ প্রত্যাবাসন শুরু করতে চায়- আরআরআরসি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ প্রথম বারেরে মতো মিয়ানমারের মংডু শহর ঘুরে দেখলো রোহিঙ্গারা। ২০ জন রোহিঙ্গাসহ ২৭ জনের প্রতিনিধি দলের সদস্যরা সকালে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে মিয়ানমারের পৌছে সেখানকার রোহিঙ্গাদের জন্য তৈরি শেল্টার পরিদর্শন করেন ।

পরিদর্শনে গিয়ে মিয়ানমার সরকারের কাছে নিজেদের দাবিও তুলে ধরেন রোহিঙ্গারা। শুধু আবাসন সুবিধা নয়, নিজের জমিজমা ফেরতসহ স্বাধীনভাবে চলাফেলা করতেও চায় বলে জানান রোহিঙ্গারা।

প্রতিনিধি দলের প্রধান শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের সন্তুষ্টির বিষয়টি আপেক্ষিক। সরকার আপাতত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায় বলে জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ আট লাখ ৮৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছিল।

এরপর মিয়ানমারের পক্ষ থেকে ৬৮,০০০ রোহিঙ্গার একটি ফিরতি তালিকা পাঠানো হয়। তালিকা ধরে যাচাই-বাছাই করতে গেল মার্চ মাসে বাংলাদেশ আসে মিয়ানমার সরকারের ১৭ প্রতিনিধি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ