শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

‘ফুঁ দিলেই টাকা দ্বিগুণ’ চক্রের ১ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শাহ আলম শাওনকে (২৭) নামে আলোচিত ফুঁ দিয়ে টাকা ছিনতাই মামলার এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রতারক চক্রের মোট ০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হস্পতিবার (৪ মে) ভোরে কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহ্ আলম শাওনকে গ্রেপ্তার করা হয়।

পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তি সহায়তায় এ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী রায়না বেগম থানায় এসে গ্রেপ্তারকৃত আসামি শাহ্ আলম শাওনকে শনাক্ত করেন।

চলতি বছরের গত ১৯ মার্চ ২০২৩ দুপুর অনুমান সোয়া ১২ টায় সময় তারাপাশা সোনালী ব্যাংক টাকা উত্তোলন করে বাড়ীতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ এর সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি নেমে জনৈকা রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে সু-কৌশলে প্রতারনা করে সেই টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং গত ২২ মার্চ রাজনগর থানার বিশেষ অভিযানে এই ঘটনায় জড়িত ১। সালাউদ্দিন (৪৩) এবং ২। আব্দুল মুসলিম(৪২) এবং ৩। মোঃ আনোয়ার মিয়া প্রকাশ আয়না মিয়া (৩৪) নামে ০৩ জনকে গ্রেপ্তার করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ