শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ৪

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন, কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যান চালক সোলেমান হোসেন (৬০) ও ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি। নিহত শিশু খুকু মনি ও রাফান ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিল এবং সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মোঃ রুবেলের স্ত্রী মোছাঃ রিমা (২৫) ডাক্তার দেখাতে কোটচাঁদপুর আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান নিহত হন। এদিকে নিহত খুকুমণি তার নানী শিউলি বেগমের সাথে বেড়াতে এসেছিল কোটচাঁদপুরে শহরে। সে তার নানির সঙ্গে এলাঙ্গী ফিফরছিলো। একই পরিবারের চার ব্যক্তির হতাহতের ঘটনায় ওই পরিবারে চলছে আহাজারি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, এলাঙ্গীর তোরাব আলীর স্ত্রী শিউলী বেগম, ফল ব্যবসায়ী চট্রগ্রামের আল আমিন ও অজ্ঞাত ব্যক্তিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। ভর্তিকৃতদের মধ্যে আরো দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কোচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত একজেেনর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ যশোর হাসপাতালে রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ