শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

এনায়েতপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুর থানার আজুগড়া গ্রামে সোমবার রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ফাঁস নিয়ে করিম নামে এক যুবক আত্মহত্যা করেছে।

করিমের বাবা-মা জানান, ইমন ভ্যান গাড়ি চালাতো আর্থিক সংকটের কারনে করিম ভ্যান গাড়িটি বিক্রীরি করতে চাইলে তার স্ত্রী ভ্যান গাড়ি বিক্রি করতে দিবে না, এই নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়ে করিমের স্ত্রী ছেলে মেয়ে রেখে বাবার বাড়ি চলে যায়। সেখান থেকে করিমের স্ত্রী চাকরি করতে ঢাকায় চলে যায়।

করিমের মা বলেন, বউ চলে যাওয়ার কারনে‌ অভিমান করে আমার ছেলে আত্মহত্যা করেছে। করিম পাঁচ ভাই বোনের মধ্যে করিম সবার বড়। করিমের দুই মেয়ে এক ছেলে।

করিমের ছেলে বলে আমি সকালে ঘুম থেকে উঠে দরজার খুলে দেখি আমার বাবা আম গাছের সাথে ঝুলে রয়েছে।

এনায়েতপুর থানার পুলিশ খবর পেয়ে করিমের বাড়ি চলে আসে, ঘটনাস্থলে সবার জবানবন্দী নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় করিমের লাশ হস্তান্তর করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ