শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় “ওয়ান ওয়ে এডমিশন কেয়ার” কোচিং সেন্টার সিলগালা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকাীন সময়ে সরকারীভাবে কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে সাতক্ষীরা শহরের সরকারী কলেজ রোড এলাকায় “ওয়ান ওয়ে এডমিশন কেয়ার” নামের একটি কোচিং সেন্টারে পাঠদান চালুু রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে কলেজ এলাকার “ওয়ান ওয়ে এডমিশন কেয়ার”কোচিং সেন্টারে অভিযান চালিয়ে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরার দেয়া গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে শহরের সরকারী কলেজ রোড এলাকায় আহমেদ তমালের মালিকানাধীন “ওয়ান ওয়ে এডমিশন কেয়ার” কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে গিয়ে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকাীন সময়ে সরকারীভাবে কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশনা থাকলেও কোচিং সেন্টারে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে পাঠদান দেয়া হচ্ছে। সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারটি চালু রেখে পাঠদানের অভিযোগে এ প্রাথমিকভাবে তাদের সতর্ক এবং সিলগালা করে দেয়া হয়েছে। ভবিষ্যতে তারা সরকারী নির্দেশনা উপেক্ষা করে যদি কোচিং সেন্টার চালু রাখে তাহলে তাদের অর্থদ্বন্ডসহ জেল জরিমানা করা হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদেরকে সরকারি নির্দেশনা মেনে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বাড়িতে লেখাপড়া করার জন্য পরামর্শ দেয়া হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ