রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ
advertisement
সারাদেশ

নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো বাবা-ছেলের মরদেহ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে বাবা ও ছেলে নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের শহীদুল তালুকদারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪২) তার ছেলে আশিক বাবু (১৩)’।

মঙ্গলবার (২ মে) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টায় দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে আশিক বাবুর মরদেহ উদ্ধার করে। এর আগে, একই স্থান থেকে সোমবার (১ মে) সন্ধ্যায় রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রিপন তালুকদার তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে সোমবার দুপুরে কাজিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার সন্ধ্যায় রিপন তালুকদারের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান’।

ওসি শ্যামল কুমার বলেন, আজ সকাল ৭টায় নিহতের স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় নিশ্চিন্তপুর ইউনিয়নের দুর্গম অঞ্চলের যমুনা নদী থেকে নিখোঁজ আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে’। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ