রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ
advertisement
সারাদেশ

কেশবপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের বুজতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

ওসি মফিজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হাসপাতালে রোগীর স্বজনদের শোকের মাতম চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ