শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

আগুনে পুড়ে ১০লাখ টাকার ক্ষতি

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একটি বসতঘর। আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ফটিকগুলি গ্রামের মনি সিংহের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় খুকু সিংহ নামে একজন আহত হয়।

উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, এলাকার লোকজনের চেষ্ঠা ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় অন্যান্য ঘরগুলো রক্ষা পেয়েছে, নয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারতো।

কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার অংকুর রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ