বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
সারাদেশ

২০২২ সালে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭৯ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ ২০২২ সালে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় পাঁচশতাধীক মানুষ।
দুর্ঘটনায় অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছে। ২০২২ সালে বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে গ্রামীন রাস্তায়।

বছর জুড়ে সড়কে ছিল অবৈধ যানবাহনের দাপট এবং এখনো তা অব্যাহত রয়েছে। পুলিশ ও বিভিন্ন সরকারী দপ্তর
সুত্রে জানা গেছে, ২০২২ সালে ঝিনাইদহ সদর উপজেলায় সুড়ক দুর্ঘটনায় সবচে বেশি মানুষের প্রানহানী ঘটেছে।

ঝিনাইদহ সদর উপজেলায় ২৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়া কালীগঞ্জ উপজেলায় ১৯ জন, মহেশপুর
উপজেলায় ১৪ জন, শৈলকুপায় ১৩ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৬ জন ও কোটচাঁদপুরে ৩ জন সড়কে প্রাণ হারান।
বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অচেতনা এই দুর্ঘটনায় কারণ বলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি
(বিআরটিএ) ও ঝিনাইদহ জেলা ট্রাফিক বিভাগ মনে করছে।

অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের নিষেধ থাকা সত্তেও ঝিনাইদহর সড়ক মহাসড়ক জুড়ে অবৈধ যান চলাচল বৃদ্ধি পচ্ছে। অবস্থা এমন এক পর্যায়ে পৌচেছে যে, আইন প্রয়োগ ও জরিমানা করেও অবৈধ যানবাহনের দাপট কমানো সম্ভব হচ্ছে না। ফলে জেলার বিভিন্ন গ্রামীন সড়কে অহরহ দুর্ঘটনা ঘটছে।

এদিকে ঝিনাইদহ শহর দিনকে দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। প্রধান প্রধান সড়ক ছাড়াও পৌরসভার অলিগলি রাস্তায় ইজিবাইকের দাপট বৃদ্ধি পাচ্ছে। ফলে ফুটপাত দিয়ে চলাও মুশকিল হয়ে পড়েছে। কোন ভাবেই ইজিবাইক নিয়ন্ত্রন করতে পারছেনা ট্রাফিট পুলিশ। বরং প্রতিদিন নতুন নতুন ইজিবাইক রাস্তায় নামানো হচ্ছে। দিন ও রাতে দুই শিফটে ইজিবাইক পরিচালনার প্রস্তাব ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

ঝিনাইদহ ট্রাফিক পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইজিবাইক এখন ঝিনাইদহ শহরের প্রধান সমস্যা ও শহরবাসির গলার কাঁটা। এটি নিয়ন্ত্রন করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগই পারে এই সমস্যার সমাধান করতে।

সড়ক দুর্ঘটনা নিয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের পুরিদর্শক মিজানুর রহমান বলেন, মহাসড়কগুলো অবৈধ যানজট মুক্ত
করতে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিদিন অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে। চালকদের সচেতনতা ও দুর্ঘটনা এড়াতে সেমিনার এবং প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন না হলে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ