শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে বাস এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জে বাস এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনের  মৃত্যু হয়েছে। এছাড়া এ্যাম্বুলেন্সের  ড্রাইভারসহ দুইজনের অবস্থা আশঙ্কা জনক।

সোমবার (০১ মে) বিকাল ৫ টায় রায়গঞ্জ  উপজেলার কালিকাপুর জোড়া ব্রিজ নামক স্থানে  ঢাকা বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে,। 

নিহতরা হলেন-পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার লক্ষীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০), মেয়ে রানু আক্তার (২২) তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে’। 

ঘটনাস্থলে উপস্থিত রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আশিকুর রহমান  জানান, বেপরোয়া গতির একটি  যাত্রীবাহী বাস বগুড়া থেকে ঢাকা গামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিন জন নিহত হয়, এবং এ্যাম্বুলেন্সের ডাইভারহ দুইজনের অবস্থা আশঙ্কা জনক। পরবর্তীতে লাশগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ