বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
সারাদেশ

কুলাউড়ায় চোর ডাকাত চক্রের ৩সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাই, ডাকাত ও মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ সোমবার (২জানুয়ারি) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ফুল, একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি ও মৃত রমজান আলীর ছেলে ফখরুল ইসলাম।

তাদের মধ্যে ফুল ও রনি ছিনতাই-ডাকাত দলের এবং ফখরুল মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

কুলাউড়ায পুলিশ জানায়, রোববার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় ও থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জয়চণ্ডীর আছুরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ গুরুতর বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদেরকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রুখতে স্বস্ব এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি আব্দুছ ছালেক। কারন শীত মৌসুমে চোর ডাকাতের উপক্রম বেড়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ