শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নকল করায় শিক্ষার্থীকে বহিস্কার; ৩ পরিদর্শকের অব্যাহতি

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে মুঠোফোনে নকল করার দায়ে জাকির উদ্দিন নামে ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।রোববার (৩০ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে ওই হলের দুইজন কক্ষ পরিদর্শককে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, পিসি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার জাহাঙ্গীর ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চক্রবর্তী।

এদিকে বড়লেখা মোহাম্মদীয় ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে মুজিবুর রহমান নামে একজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক।বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে করে বলেন, ‘পরীক্ষার প্রথম দিনেই মুঠোফোনে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ