বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
সারাদেশ

৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়ায় পুলিশের অভিযানে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে অদ্য রোববার (১ জানুয়ারী) এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন, এএসআই, মোঃ রুমান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ৪নং জয়চন্ডি ইউপির অন্তর্গত ক্লিভডন চা বাগানস্থ দূর্গা মন্দিরের সামনে থেকে মাদক ব্যবসায়ী কোকিল তাষা(৩৮) কে গ্রেপ্তার করে। কুলাউড়ার জয়চন্ডি ইউপির ক্লিভডন চা বাগান পাট্টা লাইন মৃত নকুল তাষার সন্তান কোকিল তাষা।

গ্রেপ্তার পূর্বক আসামীর হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারি কোকিল তাষার বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০২, ০১/০১/২০২৩ ধারা: ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক) দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন মাদক ব্যবসাযী আসামির সাথে থাকা ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। আজ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ