শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গলাচিপায় কঠোর নজরদারির মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ৩০ এপ্রিল/২৩ সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১০টি কেন্দ্রে ও ৭টি ভ্যানুতে এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পাবলিক পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, দুর্গম ২টি চরাঞ্চল ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে সরকারি কর্মকর্তা, ভিজিট টিম, সংশ্লিষ্ট হল সুপার, কেন্দ্র সচিব, নিরপেক্ষ শিক্ষক- শিক্ষিকা দ্বারা সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।

পরীক্ষা কেন্দ্রের ২শত গজের আশেপাশে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এছাড়া শহর- বন্দর, বাজারের সকল কম্পিউটার, ফটোকপি দোকান ও কোচিং সেন্টার‌ সমূহ সরকারের নির্দেশ মোতাবেক বন্ধ রাখা হয়েছে। গলাচিপা উপজেলায় চলতি বছর মোট ৪ হাজার ৭শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জেনারেল ৩ হাজার ২শত ৬৯ জন, মাদ্রাসায় ১হাজার ৭৭জন ও ভোকেশনাল কারিগরি ৪শত ৫২ জন পরীক্ষায় অংশ নেয় বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা গণ-মাধ্যম কর্মীদের জানায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ