রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
advertisement
সারাদেশ

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবা‌ড়ি‌ উপজেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বাঘীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তফা। ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশনি আক্তার (১৩) ও একই এলাকার জয়নাল আবেদিনের মেয়ে ভাইঘাট উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বিথী আক্তার (১৩) ও উপজেলার নরিল্যা সাহা পাড়া গ্রামের ইজিবাইকচালক আ. হাকিম (৬০)।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসীম উদ্দিন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টিএস পরিবহন একটি বাস ঘটনাস্থলে অটোরিকশা ও ভ্যানকে চাপা দেয়। এতে অটোরিকশার ২ যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে একজনের মৃত্যু হয়।

অপর ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি, অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

image-82

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, রোববার দুপুরে জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়েছেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাস‌টি আটক করা হয়েছে।

আরও পড়ুন:

শেরপুরে পৃথক ঘটনায় গৃহবধূসহ খুন ২, গ্রেফতার ১

ছেলে উঠতে না পারায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা

সর্বশেষ পাওয়া সংবাদ