শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

জুড়িতে উদ্ধারকৃত ভারতীয় ৯টি মহিষ নিলামে বিক্রি

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়িতে বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধারের পর তা নিলামে বিক্রি করা হয়েছে।

বিজিবি সূত্রের বরাতে জানা যায় যে, গত শুক্রবার রাত ৪ টার দিকে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচার হওয়ার সময় শিলুয়া কচুয়া চা বাগান নামক স্থান থেকে বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি এর নেতৃত্বে বাচ্চাসহ ৯ টি মহিষ আটক করা হয়।

শনিবার শিলুয়া বিওপি ক্যাম্পে উন্মুক্ত নিলামে মহিষগুলো ৭ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়। নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন শিলুয়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার সোলেমান আলী, জুড়ী রাজস্ব অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ দাস দিপন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২) এর লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮০৪/এম এবং ১৮০৫/এম মধ্যবর্তী স্থানে অংশ নিয়ে মহিষগুলো আটক করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ