বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্ৰি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

সোমবার (২ জানুয়ারি) সকালে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা‌। তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রের বরাতে জানা যায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে থাকবে। মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাবাসে দেখা গেছে, তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে শ্রীমঙ্গলে। নভেম্বর থেকে হঠাৎ করে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে আরও বাড়বে শীতের তীব্রতা। আরও কমতে থাকবে তাপমাত্রা।

সর্বশেষ পাওয়া সংবাদ