শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শেরপুরে গাঁজাসহ গ্রেফতার ৬

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে। ১৬ এপ্রিল রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বৈরাগীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আফসার আলী (৬০), হৃদয় মিয়া (২৬), সেকান্দর আলী (৫৫), হারুন অর রশিদ (৪০), সামিউল ইসলাম (৩৫) ও জাহিদুল ইসলাম (২৮)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বৈরাগী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। ওইসময় তাদের কাছ থেকে তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আল আমিন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ