বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পরিতোষ চন্দ্র (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বড়াইচড়া ভেংড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরিতোষ চন্দ্র উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামের মৃত অমিত্র লালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। গুরুতর আহত যুবকের নাম শিমল উঁরাও।’

স্থানীয়রা জানান, পরিতোষ চন্দ্র দীর্ঘদিন মোটরসাইকেল ভাড়া চালাতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাত ৮টার দিকে রানীরহাট থেকে ধাওয়াপুর গ্রামের তারাপদ উঁরাওয়ের ছেলে শিমল উঁরাওকে (১৯) নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বড়াইচড়া ভেংড়ী এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।,এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পরিতোষ চন্দ্র নিহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহী শিমলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ