সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সারাদেশ

পরিত্যক্ত পলিথিনে মিলছে ডিজেল-পেট্রোল ও গ্যাস

বেনাপোল প্রতিনিধি : পলিথিন ও প্লাস্টিক সহজে না পচায় মাটির গুণাগুণ নষ্ট হয়। আগুনে পোড়ালে কার্বন তৈরি হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। সেই পলিথিন ও প্লাস্টিককে কাজে লাগিয়ে তেল তৈরি করায় আবু তাহেরের উদ্যোগকে বাহবা দিচ্ছেন স্থানীয়রা।

মোবাইলে ভিডিও দেখে শিক্ষা অর্জন করে তেল ও গ্যাস উৎপাদন করছে যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর গ্রামের শেখ আবু হাতের আলী। যা দেখতে প্রতিদিন মানুষের ভিড় হচ্ছে তার তেল ও গ্যাসের উৎপাদন কেন্দ্রে।

সরেজমিনে দেখা যায়, বসতবাড়ির সামনেই পরিত্যক্ত স্থানে একটি লোহার ড্রামের সাথে কয়েক স্তরে পাইপের মাধ্যমে তিনটি সিলিন্ডারে সংযোগ দেয়া হয়েছে। সঙ্গে যুক্ত করা তিনটি হিট মিটার। এরপর ড্রাম ভর্তি পলিথিন দিয়ে ড্রামের মুখ বন্ধ করে নিচে আগুন জ্বালিয়ে তা গলানো হচ্ছে।

Imported from WordPress: image-75.png

এরপর ৪০-৫০ মিনিট ধরে উচ্চ তাপ প্রয়োগের পর দেখা যায়, পলিথিন তরল রূপ নিলে পাইপের মাধ্যমে বাষ্পীভূত হয়ে স্তর স্তর আকারে সিলিন্ডারে জমছে ডিজেল-পেট্রোল- এবং পাইপের মাধ্যমে আসছে গ্যাস যা আবার ঐ পলিথিন পুড়ানোর কাজে ব্যবহৃত করা হচ্ছে । প্রতিটি সিলিন্ডারের নিচের অংশে যুক্ত করা আছে পাত্র যাতে তেল ভর্তি হয়ে গেলে প্রয়োজনে সেখান দিয়েও বোতলে তেল সংরক্ষণ করা যায়। এই জ্বালানি তেল দিয়ে গ্রামবাসী পরীক্ষা ও দেখার জন্য চালিয়েছেন মোটরসাইকেল ও জমিতে পানি সেচের মেশিংও।

এই বিষয়ে শেখ তাহের আলী বলেন ,তিনি লেখাপড়া না জেনেও মোবাইল ভিডিও দেখার মাধ্যমে তিনি পরিকল্পনা গ্রহন করেন এভাবে পলিথিন দিয়ে তেল উৎপাদন করবে। এরপর ২৫ হাজার টাকা জোগাড় করে তিনি সকল সরঞ্জাম কিনে পলিথিন জোগাড় করে চারদিন ধরে তেল ও গ্যাস উৎপাদন করছে এবং তিনি সফল হয়েছে। প্রতি কেজি পলিথিন থেকে প্রায় ৪’শ গ্রাম থেকে ৫’শ গ্রাম তেল উৎপাদন হচ্ছে। যেখানে প্রতি কজি পলিথিন কিনতে হয় ১৫-২০ টাকা দরে।

তিনি বলেন , উৎপাদিত জ্বালানি তেল দুটি পদ্ধতিতে পরিশোধন করা হয়। এক ছাকন পদ্ধতি এবং দুই থিতানো পদ্ধতি। থিতানো পদ্ধতিতে এক কেজি পলিথিনে ৪০০ গ্রাম ও প্লাস্টিক থেকে ২৫০/৩০০ গ্রাম জ্বালানি তেল উৎপাদিত হয়। এতে খরচ হয় মাত্র ১৫ থেকে ২০ টাকা।

Imported from WordPress: image-76.png

তিনি আরও জানান, স্বল্প খরচে তার পরিকল্পনা অনুযায়ী তেল ও গ্যাস উৎপাদন অত্যান্ত লাভজনক একটি কর্ম বা ব্যবসা হয়ে দাঁড়াবে। একদিকে পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে পরিবেশকে হুমকির মুখ থেকে রক্ষা করবে অপরদিকে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন ভালো আয় হবে বলে আশাবাদী তিনি। সরকারের সহযোগিতা পেলে আরও অনেক জ্বালানি তেল উৎপাদন করতে পারতাম।

স্থানীয় ইউপি সদস্য মহিদুল ইসলাম বলেন,’ তাহের আলী শতভাগ সফলভাবেই পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন দিয়ে জ্বালানি তেল উৎপাদন করছে। এতে একদিকে পরিবেশ ভালো থাকছে, অন্যদিকে জ্বালানি তেল উৎপাদিত হচ্ছে। এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা গেলে স্বল্পমূল্যে জ্বালানি তেল পাওয়া সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার