বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে একলাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে উখিয়া কুতুপালং বাজারের উত্তরে মেসার্স চৌধুরী ফিলিং হতে তাকে আটক করা হয়।

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে র‌্যাব ১৫ সহকারী পুলিশ সুপার (ল’এন্ড মিডিয়া)শামসুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ক্যাম্পে ঢুকবে। এমন খবরে কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একলাখ ইয়াবাসহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুর সালামের ছেলে আলী জোহারকে (৩৪) আটক করা হয়।

আটক রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ