সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সারাদেশ

চার মাস পর ভারত থেকে দেশে ফিরল ২৩ বাংলাদেশি জেলে

বেনাপোল প্রতিনিধি: চার মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক ২৩ জন বাংলাদেশি জেলে।

শুক্রবার (৩০ ডিসেম্ব) রাতে ২৩ জন জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পারমিটৈ ‘বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা যায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক মৎস্যজীবী (জেলে)। সমুদ্রে ভেসে যাওয়া মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় জেলে ও সেখানকার কোস্টগার্ড পুলিশ। ওই সময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবাল হাসপাতালে।

আটকদের মধ্যে ২৩ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতাস্হ উপ হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এদের মধ্যে বাগেরহাটের ১ জন, চাঁদপুরের ১ জন ও ২১ জন ভোলা জেলার বাসিন্দা।এর আগে একইভাবে ট্রাভেল পাসে এসেছিল ৬৭ জন জেলে।

ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ২৩ জন মৎস্যজীবী কাকদ্বীপ বুদ্ধপুর ফ্লাড সেন্টারের নিরাপত্তা হেফাজতে ছিলেন। আজ শুক্রবার রাতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ১১ জন এবং ১২ জনকে জাস্টিস এন্ড কেয়ার নামের দুটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর। আজ শুক্রবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার