বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

জেলা পুলিশের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে পুলিশ লাইন্স একাদশ জয়ী হয়েছে। আজ (১৮ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পুলিশ লাইন্স একাদশ বনাম সকল থানা একাদশ এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়। প্রথমে থানা একাদশ ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। ১৩১ রানে টার্গেট নিয়ে মাঠে নামে ব্যাট করতে পুলিশ লাইন্স একাদশ ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌছে যায়।

প্রীতি ম্যাচে পুলিশ লাইন্স একাদশের পক্ষে মাঠে নামেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ও অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়সহ পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের পুলিশ সদস্যবৃন্দ।অন্যদিকে থানা একাদশের পক্ষে মাঠে নামেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং থানা-ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের দলীয় নেতার হাতে বিজয়ী পুরস্কার তুলে দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ