বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

হবিগঞ্জে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকায় অবস্থিত রেজা হোটেল থেকে ফরিদা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত ফরিদা বেগম হবিগঞ্জের বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা এবং রেজা হোটেলের ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দাল মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে আব্দাল মিয়া ফরিদা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলছেন, ফরিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার কেউ বলছেন হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সদর মডেল থানার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, ঐ নারীর কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ