বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে চালক ও সহকারি নিহত হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী জানান, শনিবার ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপকেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)। তারা উভয়ে দুর্ঘটনা কবলিত গাড়ীর চালক ও সহকারি।

স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখি মালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ীটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়ীটির চালক ও সহকারি আহত হন।

তিনি আরো বলেন, ”পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে।”

নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ইমন চৌধুরী।

সর্বশেষ পাওয়া সংবাদ