বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

ভোমরায় ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ৬শ’ গ্রাম ওজনের ৬পিচ স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামের এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শুভংকর কুমার পাল নড়াইল জেলার কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে।

শুল্ক গোয়েন্দা শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা ( এ.আর.ও ) আনিসুর রহমান জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা শাখার রাজস্ব কর্মকর্তা সেলিম চৌধুরীর নেতৃত্বে দুপুরে বন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৬ পিচ স্বর্ণের বারসহ শুভংকর পালকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা বলে তিনি আরো জানান।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) মাজরিহা হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, শুভংকর কুমার পাল পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অবস্থান করছিল। কাস্টমসে ঢোকার পূর্ব মুহূর্তে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা ৬পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করে।

সর্বশেষ পাওয়া সংবাদ