বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স একাদশ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট কাপ ২০২৩ এর চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইন্স একাদশ।শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স একাদশ এবং শ্রীমঙ্গল সার্কেল একাদশ ফাইনাল খেলায় মুখোমুখি হয়।মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পুলিশ লাইন্স একাদশের পক্ষে মাঠে নামেন। খেলায় এক অনাড়ম্বর পরিবেশে টানটান উত্তেজনায় খেলা অনুষ্ঠিত হয়।

আজকের ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। পরবর্তীতে টাইব্রেকারে পুলিশ লাইন্স একাদশ ৬-৫ গোলে শ্রীমঙ্গল সার্কেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ