বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

বীর নিবাসের চাবি হস্তান্তর

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ঘর বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। গত বুধবার বিকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত

জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাবেক জেলা ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদা সুলতানা, ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্পান আলী, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ