বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

মহেশখালীতে বাসের ধাক্কায় তিন সন্তানের জননী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় টমটম ইজিবাইক আরোহী তিন সন্তানের জননী এক মহিলা নিহত হয়েছেন। এসময় গাড়ীর ধাক্কায় ছিটকে পড়ে মায়ের কোলে থাকা এক শিশু পুত্র আহত হয়।

শুক্রবার সকাল ১১ টার দিকে জনতাবাজার -গোরকঘাটা সড়কের বড় মহেশখালী রাস্তার মাথা বাজারে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত মহিলা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার ছৈয়দ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালী সদর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস কালারমারছড়া হয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। বড় মহেশখালী রাস্তা মাথা বাজারে
নামক এলাকায় এসে একটি ইজিবাইক টমটমের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই মহিলা নিহত হয়ে মাথা অর্ধেক শরির থেকে বিচ্ছিন্ন হয়।
উল্লেখ্য,স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ী একটি বিয়েতে অনুষ্টানে যাওয়া পথে লাশ হয়ে ফিরলো তিনি।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ