বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

গলাচিপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রান গেল বড় ভাইয়ের

মোঃ হাফিজ গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ও থানা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের চর আগস্তি গ্রামে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘরের ভিটার জন্য জমিতে মাটি কাটতে গেলে বাবুল প্যাদা (৫০) সাথে ছোট ভাই আল-আমিন প্যাদা(৪০) সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় ছোট ভাই আল-আমিন বড় ভাই বাবুল প্যাদার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে বাবুল প্যাদা মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা সংবাদ শুনেছি এবং সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং একজনকে আটক করছি। তবে এখন পর্যন্ত মৃতের পরিবারের কেউই অভিযোগ করেনি।
তিনি আরও বলেন, আমরা মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ