বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

টেকনাফে ফের কলেজছাত্রসহ ৭ জনকে অপহরণ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ফের কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলো গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম।

এরমধ্যে গিয়াস উদ্দিন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে জাহাজপুরা পাহাড়ের কাছে কেউ পানের বরজে, কেউ গরু নিয়ে, আবার কেউ ক্ষেতে কাজ করতে যায়। এসময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

অপহরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান টেকনাফ থানার ওসি আব্দুল হালিম।

এর আগে গত ১৮ ডিসেম্বর একই এলাকা থেকে স্থানীয় ৮ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হয়। এরপর গত জানুয়ারি পাশ্ববর্তী ইউনিয়ন হ্নীলা থেকে ক্ষেত পাহারা দেওয়ার সময় ৪ কৃষককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারাও মুক্তিপণ দিয়ে মুক্ত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ