বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার গদখালিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে তুহিন ব্যাপারী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) ভোরে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌবাজার এলাকার কামাল ব্যাপারীর ছেলে।

নিহতের চাচা জাহিদুল ইসলাম ব্যাপারী তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫/২০ দিন আগে ঝিকরগাছার নবীনগরে তার নানা বাড়ি বেড়াতে যায় তুহিন। বুধবার সকালে বজ্রপাতে নানাবাড়িতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানায়, তুহিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের পরিবারের সদস্যরা নবীনগরে গেছে। তার এই করুন মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছে না।

সর্বশেষ পাওয়া সংবাদ