বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

নরসিংদীতে দুই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ কাল, কেন্দ্রে পৌঁছেছে ইভিএম

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ এর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এ একটানা চলবে ভোটগ্রহণ।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সবরকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুর ২টা থেকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হতে কেন্দ্রে পাঠানো শুর হয় নির্বাচনী সরঞ্জাম।

প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে নিয়ে যাচ্ছেন।

দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ২৫টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১৬৭টি। দুই ইউপিতে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৬৬৪ জন। এরমধ্যে নারী ভোটার ৩০ হাজার ৪৫০ জন ও পুরষ ৩২ হাজার ২১৪ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ