বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

শিবপুরে এমপি ও উপজেলা আ. লীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলা সদর রোডে সংসদ সদস্য জহিরল হক ভূঁইয়া মোহনের ব্যক্তিগত কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত টিনসেড ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখতে পান অফিসটির জানালার গ্লাস ভাঙ্গা ও দাহ্য পদার্থের দুর্গন্ধ ছড়াচ্ছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় শিবপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে অফিসের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের ভ্যন্তরীণ কোন্দলের জেরে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও বর্তমান সংসদ সদস্য জহিরল হক মোহনের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত দলটির রাজনীতি। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়টিতে যেতেন না দলের একাংশ।

সম্প্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারন অর রশিদ খানকে বাসায় ঢুকে গুলির ঘটনা ও চলমান রাজনৈতিক কোন্দলের জেরে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙ্গে কার্যালয়ে আগুন দিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল বলেন, ঠিক কী কারণে কে বা কারা এ আগুনের ঘটনা ঘটিয়েছে বা ঘটেছে এই মুহর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা খতিয়ে দেখছেন। তদন্তের পর বলা যাবে এটি অগ্নিকা না কী নাশকতা।

সর্বশেষ পাওয়া সংবাদ