বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে বালুবাহি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাহাজির বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শহরের হবিগঞ্জ রোডস্থ কাদির ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আব্দুল কাদির(৬৫)। তিনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোসবাস এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, আশিদ্রোন এলাকা থেকে শ্রীমঙ্গল শহরে মোটরসাইকেল নিয়ে আসার পথে শাহাজিরবাজার এর প্রবেশ মুখে আসাতেই শ্রীমঙ্গল থেকে যাওয়া একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মত্যু হয়।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ রাকিব বিন ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ট্রাকের ধাক্কায় আহত লোকটি মারা গেছে। আমরা ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে এসেছি। গাড়ীর চালক পলাতক রয়েছে। এই বিষয়ে এখনো কোন মামলা হয়নি। লাশ সিলেট থেকে শ্রীমঙ্গল নিয়ে আসা হচ্ছে বলে পরিবার সূত্রে জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ