বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

সাড়ে ৪ঘণ্টা পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: প্রায় সাড়ে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ।তিনি জানান, সিলেট থেকে ইঞ্জিন নিয়ে আসার পর রাত প্রায় সাড়ে আটটার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট অভিমুখে যাত্রা করে।উল্লেখ্য, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি উপজেলার বরমচাল ও ভাটেরা স্টেশনের মধ্যখানে এসে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ