বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন
advertisement
সারাদেশ

টেকনাফে বে-ক্রুজ জাহাজের স্টাফ কর্তৃক চবি শিক্ষার্থীদের মারধর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনদ্বীপ থেকে ফেরার পথে ভ্রমণে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দুই দফায় মারধর করেছেন বে-ক্রুজ জাহাজের স্টাফরা। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বে-ক্রুজ জাহাজটি মাঝ সমুদ্রে পৌঁছানোর পর শিক্ষার্থীদের প্রথম দফায় মারধর করা হয়। পরে জাহাজটি টেকনাফের দমদমিয়া জেটিঘাটে পৌঁছলে আবারো হামলায় চালানো হয়। এতে ১০ শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রিদুয়ান বলেন, মঙ্গলবার সেন্টমার্টিনদ্বীপ থেকে বে-ক্রুজ জাহাজে করে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে বসার আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের মারধর শুরু করেন স্টাফ ও যাত্রীবেসে উঠা তাদের বন্ধুরা। পরে জাহাজটি দমদমিয়া জেটিঘাটে ভিড়লে আরেক দফা মারধর করা হয়। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদেরকে বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। এ ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বে-ক্রুজ জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, উল্টো স্টাফদের মারধর করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, আসনে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কোনো স্টাফ হামলা করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ