বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন
advertisement
সারাদেশ

কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: পর্যটন এলাকায় নিরাপদ ও পর্যটন বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে যানবাহন চালকদের জন্য বিশেষ নির্দেশনা প্রচারে মাঠে নেমেছে কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার সকালে কক্সবাজার ট্রাফিক পুলিশের একটি টিম শহিদ স্মরণী মোড়ে ইজিবাইক চালকদের সচেতন করার পাশাপাশি বিশেষ নির্দেশনা সংবলিত প্রচার পত্র গাড়িতে সেঁটে দেওয়া হয়।

এসময় জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজারের ট্রাফিক ব্যবস্থাকে পর্যটনবান্ধব করতে মাঠে নেমেছে তারা। পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকল যানবাহনকে ডাটাবেজের আওতায় আনা হবে। যার মাধ্যমে হয়রানি কমবে পর্যটকদের।

যানবাহন চালকদের জন্য নির্দেশনা গুলো হলো, ট্রাফিক আইন মেনে চলুন, ড্রাইডিং লাইসেন্স ও জাতীয় পরিচয় পত্র সাথে রাখুন,পর্যটক ও যাত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ন আচরণ করুন, রাস্তার বামের লেন ব্যবহার করুন গতি সীমিত রাখুন, যত্রতত্র পার্কিং ও যাত্রী উটানো নামানো থেকে বিরত থাকুন, টমটম /ইজিবাইক পৌরসভা কর্তৃক নির্ধারিত ভাড়া মেনে চলুন, চালকদের তথ্য ফরম পূরণ করে ট্রাফিক অফিসে জমা দিন।

সর্বশেষ পাওয়া সংবাদ