শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গাংনী‌তে গাঁজা ফে‌লে পা‌লি‌য়ে গেছে মাদক কারবারী

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা: মে‌হেরপু‌রের গাংনী উপ‌জেলার ভাটপাড়ায় (কু‌ঠি) পু‌লিশ দে‌খে ৩ কে‌জি গাঁজা ফে‌লে পা‌লি‌য়ে গে‌ছে অজ্ঞাত দুই মাদক কারবারী। আজ মঙ্গলবার সকা‌লে ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 

গাংনী থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স ফোর্স নিয়ে ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান করছিলেন। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে গাংনীর দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। মোটরসাইকেলে ঝুলানো ছিল একটি প্লাস্টিকের ব্যাগ। যার ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানাই পুলিশ এ ঘটনায় অজ্ঞাতও দুই আসামির নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন। 

 উদ্ধার হওয়া অ্যাপাচি লাল রংয়ের ফোর ভি মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ